Logo

প্রধানমন্ত্রীর ত্রান তহবিলে এনআরবি ব্যাংকের দুই কোটি টাকার অনুদান

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৭ জুন, ২০২২
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

মাননীয় প্রধানমন্ত্রীর ত্রান ও কল্যাণ তহবিলে বন্যায় ক্ষতিগ্রস্থদের জন্য এনআরবি ব্যাংক ২.00 কোটি (দুই কোটি) টাকার অনুদান প্রদান করেছে।

আজ সোমবার (২৭ জুন ২০২২) প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে তাঁর মূখ্য সচিব ড. আহমদ কায়কাউস এনআরবি ব্যাংকের ভাইস চেয়ারম্যান জনাব থাতেয়ামা কবির ও জনাব মোহাম্মদ জামিল ইকবাল এবং ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান জনাব খন্দকার আর. আমিনের নিকট হতে ব্যাংক কর্তৃক প্রদত্ত অনুদানের চেক গ্রহণ করেন।

করোনা পরিস্থিতির কারণে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর রাষ্ট্রীয় বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্স-এর মাধ্যমে উক্ত অনুষ্ঠানে যোগদান করেন।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬