Logo

দর কমেছে যেসব কোম্পানির

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৭ জুন, ২০২২
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে শেয়ার হাতবদলে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ৯১টির শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে ফরচুন সুজের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গেলো কর্মদিবসে ফরচুন সুজের ক্লোজিং দর ছিল ৯৫ টাকা ২০ পয়সা। এদিন লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ৯৩ টাকা ৩০ পয়সায়। তারমানে কোম্পানিটির শেয়ার দর ১টাকা ৯০ পয়সা বা ১.৯৯ শতাংশ কমেছে। এতে করে ফরচুন সুজ শেয়ার দর পতনের তালিকায় র্শীষে উঠে আসে।

অন্যান্য কোম্পানিগুলো হলো: এমারল্ড অয়েল ১.৯৭ শতাংশ, পেপার প্রসেসিংয় ১.৯৭ শতাংশ, মনোস্পুল পেপার ১.৯৬ শতাংশ, ফার্স্ট ফাইন্যান্স ১.৯৬ শতাংশ, আইপিডিসি ফাইন্যান্স ১.৯৬ শতাংশ, হাইডেলবার্গ সিমেন্ট ১.৯৪ শতাংশ, ফাইন ফুডস ১.৯২ শতাংশ, ইনফরমেশন সার্ভিসেস লিমিটেড ১.৯১ শতাংশ, সিনোবাংলা ১.৮৯ শতাংশ শেয়ার দর কমেছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬