Logo

শেয়ার হাতবদলের শীর্ষে যেসব কোম্পানি

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৭ জুন, ২০২২
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে শেয়ার হাতবদলের শীর্ষে অবস্থান করছে বেক্সিমকো লিমিডেট। এদিন কোম্পানিটির ৪৬ কোটি ৪ লাখ ৪২ হাজার শেয়ার হাতবদল হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিকে দ্বিতীয় অবস্থানে রয়েছে শাইনপুকুর সিরামিকস। কোম্পানিটির ২৮ কোটি ৪১ লাখ ৭৪ হাজার টাকার শেয়ার হাতবদল হয়েছে। এছাড়া তৃতীয় অবস্থানে রয়েছে ফু-ওয়াং ফুড। কোম্পানিটির ২১ কোটি ৭৯ লাখ ৬৬ হাজার টাকার শেয়ার হাতবদল হয়েছে।

অন্যান্য কোম্পানিগুলো হলো: জেএমআই হসপিটাল, ফু-ওয়াং সিরামিক, সালভো কেমিক্যাল, লুবরেফ, মালেনক স্পিনিং, সোনারগাঁও টেক্সটাইল এবং মুন্নু ফেব্রিক্স।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬