Logo

শাইনপুকুর সিরামিকসকে ডিএসইর শোকজ

শাইনপুকুর_সিরামিক
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৭ জুন, ২০২২
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি শাইনপুকুর সিরামিকস লিমিটেডের অস্বাভাবিক শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই। কোম্পানির অস্বাভাবিক শেয়ার দর বাড়ার কারণ জানতে চাইলে কোম্পানিটি এমনটিই জানায় ডিএসইকে। ডিএসই সূ্ত্রে এমন তথ্য জানা গেছে।

তথ্য সূত্র মতে, কোম্পানিটির অস্বাভাবিক শেয়ার দর বাড়ায় ডিএসই নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানিটি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল কারণ ছাড়াই শেয়ার দর বেড়েছে।

এছাড়া বাজার পর্যবেক্ষণে দেখা যায় গেলো ৭ জুন থেকে ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ছিল ৩৫ টাকা ২০ পয়সা। গেলো দিন কোম্পানিটির শেয়ার দর উন্নীত হয়। এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কতৃপক্ষ।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬