Logo

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘খ’ ইউনিটের ফল প্রকাশ আজ

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৭ জুন, ২০২২
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২১-২০২২ সেশনের শিক্ষাবর্ষের ‘খ’ ইউনিটের ১ম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষার ফল সোমবার (২৭ জুন) দুপুরে প্রকাশিত হবে। সংবাদ সম্মেলন করে এই ফল প্রকাশ করা হবে।

গেলা দিন বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২০২২ সেশনের শিক্ষাবর্ষের ‘খ’ ইউনিটের ১ম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষার ফল সোমবার দুপুর ১টায় প্রকাশ করা হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশাসনিক ভবনস্থ অধ্যাপক আব্দুল মতিন চৌধুরি ডিজিটাল প্লাটফর্মে আনুষ্ঠানিকভাবে ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করবেন।

চলতি মাসের ৪ জুন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ দেশের আটটি বিভাগের প্রধান বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রে খ ইউনিটের ভর্তি পরীক্ষা হয়৷

এদিকে চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের স্নাতক (বিএফএ) প্রথমবর্ষ ভর্তি পরীক্ষার বহুনির্বাচনী অংশের প্রাথমিকভাবে নির্বাচিতদের তালিকা গেলো ২৩ জুন প্রকাশ করা হয়েছে। আগামী ২ জুলাই দ্বিতীয় ধাপের, অঙ্কন (ফিগার ড্রয়িং) পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষা সকাল ১০টায় শুরু হয়ে চলবে দুপুর ১টা পর্যন্ত।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬