Logo

শেয়ার হাতবদলের শীর্ষে যেসব কোম্পানি

দর বৃদ্ধির শীর্ষ
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৬ জুন, ২০২২
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের প্রথম কর্মদিবসে শেয়ার হাতবদলের শীর্ষে অবস্থান করছে ফু-ওয়াং ফুড। এদিন কোম্পানিটির ৩৪ কোটি ২৩ লাখ ১৭ হাজার শেয়ার হাতবদল হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিকে দ্বিতীয় অবস্থানে রয়েছে আনোয়ার গ্যালভানাইজিং। কোম্পানিটির ২৮ কোটি ৬৭ লাখ ৮৩ হাজার টাকার শেয়ার হাতবদল হয়েছে। এছাড়া তৃতীয় অবস্থানে রয়েছে শাইন পুকুর সিরামকিস। কোম্পানিটির ২৫ কোটি ৯১ লাখ ৭২ হাজার টাকার শেয়ার হাতবদল হয়েছে।

অন্যান্য কোম্পানিগুলো হলো: বেক্সিমকো লিমিটেড, সালভো কেমিক্যাল, জেএমআই হসপিটাল, আইপিডিসি ফাইন্যান্স, মুন্নু ফেব্রিক্স, মেট্রো স্পিনিং এবং প্রাইম টেক্স।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬