Logo

সূচকের উল্টো দৌড়ে লেনদেন চলছে

শেয়ারবাজার পতন
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৬ জুন, ২০২২
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রথম কর্মদিবস রোববার সূচকের উল্টো দৌড়ে লেনদেন চলছে। এদিন ডিএসইতে বেলা ১১ টা ৩০ মিনিট পর্যন্ত লেনদেন হয়েছে ১৭১ কোটি ৯৫ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৩১৯ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৭৯ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ২৯০ পয়েন্টে।

এদিকে আজ ডিএসইতে ৩৭৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের এর মধ্যে দর বেড়েছে ১৫৬ টির, কমেছে ১৫৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৯টির।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬