Logo

সপ্তাহজুড়ে দর কমেছে যেসব কোম্পানির

সর্বনিম্ন অবস্থানে ডিএসইএক্স
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৫ জুন, ২০২২
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: গেলো সপ্তাহজুড়ে (১৯-২৩ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৯৫টি কোম্পানি শেয়ার হাতবদলে অংশ নিয়েছে। এরমধ্যে দর বেড়েছে ৭৪টির, দর কমেছে ২৯৭টির, দর অপরিবর্তিত রয়েছে ১৯টির এবং ৫টির শেয়ার হাতবদল হয়নি। তবে সপ্তাহজুড়ে দর কমেছে সবচেয়ে বেশি এপেক্স ট্যানারির। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

শেয়ার হাতবদলের শুরুতে এপেক্স ট্যানারির উদ্বোধনী দর ছিল ১৬২ টাকা ৩০ পয়সা। শেষ কর্মদিবসে কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়িয়েছে ১৪৭ টাকা ১০ পয়সা।

সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর কমেছে ১৫ টাকা ৬০ পয়সা বা ৬০.১০ শতাংশ। এতে করে কোম্পানিটি ডিএসইর সপ্তাহজুড়ে দর পতনের শীর্ষে উঠে আসে।

অন্যান্য কোম্পানিগুলো হলো : পিপলস ইন্সুরেন্স ৯.১৮ শতাংশ, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ৮.৩৩ শতাংশ, ইস্টল্যান্ড ইন্সুরেন্স ৮.৩১ শতাংশ, ইয়াকিন পলিমার ৮.১৫ শতাংশ, প্যারামাউন্ট ইন্সুরেন্স ৮.০৩ শতাংশ, আরডি ফুড ৭.৫৬ শতাংশ, এশিয়া ইন্সুরেন্স ৭.২৬ শতাংশ, সানলাইফ ইন্সুরেন্স ৬.৯৬ শতাংশ, বাংলাদেশ ন্যাশনাল ইন্সুরেন্স ৬.৯১ শতাংশ শেয়ার দর কমেছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬