Logo

সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে ‘করোনায় বাজেট চিন্তা জীবন ও জীবিকা’ শীর্ষক সেমিনার

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৩ জুন, ২০২২
প্রিন্ট তারিখ: ২৪ সেপ্টেম্বর, ২০২৬

সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ ‘‘জাতীয় বাজেট (২০২২-২৩) সামস্টিক অর্থনীতির চ্যালেঞ্জ” শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়েছে।

আজ (২৩ জুন ২০২২) সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে ‘করোনায় বাজেট চিন্তা জীবন ও জীবিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) এর মহাপরিচালক ড. বিনায়ক সেন।

সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের কলা ও সমাজ বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এম এ হাকিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মো: সিরাজুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন অর্থনীতি বিভাগের চেয়ারপার্সন রুবা রুম্মানা।

বাছাইকৃত ৫জন শিক্ষার্থী জাতীয় বাজেটের ৫টি বিষয় নিয়ে তাদের পর্যালোচনা তুলে ধরে। এ সময় অন্যান্যের মধ্যে বিশ্ববিদ্যায়ের রেজিস্ট্রার মেজর জেনারেল (অব:) কাজী ফকরুদ্দীন আহমেদ, ডিন, বাছাইকৃত কলেজ অধ্যক্ষ, বিভিন্ন বিভাগীয় চেয়ারম্যান, পরিচালক, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: desh.shamachar@gmail.com
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬