Logo

সিলেটে বন্যা দূর্গতদের পাশে দাড়ালো সাইফ পাওয়ারটেক

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৩ জুন, ২০২২
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

সিলেটে স্মরণকালের বন্যায় বিপর্যস্ত মানুষের পাশে আবারও মানবতার হাত বাড়িয়ে দিলো সাইফ পাওয়ারটেক লিমিটেড।

সাইফ পাওয়ারটেকের পক্ষ হতে ১০০০ পরিবারের হাতে শুকনা খাবার, স্যালাইন, মোমবাতি, শিশু খাদ্য (পাউডার দুধ) ও অন্যান্য দ্রব্যাদি হস্তান্তর করা হয়।

সাইফ পাওয়ারটেকের নির্বাহী পরিচালক (প্রশাসন) মেজর ফারুখ আহমেদ খান (অব.) এসব সামগ্রী তুলে দেন বন্যায় উদ্ধার ও পুনর্বাসনকারী সেনা প্রশাসনের কাছে। উদ্ধারকাজে নিয়োজিত প্রশাসন সাইফ পাওয়ারটেকের ভূয়সী প্রশংসা করেন।

উল্লেখ্য, কিছুদিন আগে সীতাকুণ্ডের বিএম ডিপোতে অগ্নিদগ্ধ আহতদের পাশে দাঁড়িয়েছিল সাইফ পাওয়ারটেক লিমিটেড।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬