Logo

দর কমেছে যেসব কোম্পানির

শেয়ারবাজারে ইতিবাচক লেনদেন
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২২ জুন, ২০২২
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের চতুর্থ কর্মদিবসে শেয়ার হাতবদলে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ১২৩টির শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে ন্যাশনাল ইন্স্যুরেন্সের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গেলো কর্মদিবসে ন্যাশনাল ইন্স্যুরেন্সের ক্লোজিং দর ছিল ৭০ টাকা ৪০ পয়সা। এদিন লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ৬৯ টাকায়। তারমানে কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ৪০ বা ১.৯৮ শতাংশ কমেছে। এতে করে ন্যাশনাল ইন্স্যুরেন্স শেয়ার দর পতনের তালিকায় র্শীষে উঠে আসে।

অন্যান্য কোম্পানিগুলো হলো: কেডিএস লিমিটেডের শেয়ারদর কমেছে ১.৯৮ শতাংশ, আরডি ফুডের ১.৯৮ শতাংশ, ইন্টারন্যাশনাল লিজিংয়ের ১.৯৬ শতাংশ, সিভিও পেট্রোকেমিক্যালের ১.৯৫ শতাংশ, জিএসপি ফাইন্যান্সের ১.৯৪ শতাংশ, প্রগ্রেসিভ লাইফ ইন্সুরেন্সের ১.৯৩ শতাংশ, এইচআর টেক্সটাইলের ১.৯১ শতাংশ, সিলকো ফার্মা ১.৮৯ শতাংশ, মার্কেন্টাইল ইন্সুরেন্সের ১.৮৯ শতাংশ।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬