Logo

দর কমেছে যেসব কোম্পানির

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২১ জুন, ২০২২
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের তৃতীয় কর্মদিবসে শেয়ার হাতবদলে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ২৮২টির শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে তাল্লু স্পিনিংয়ের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গেলো কর্মদিবসে তাল্লু স্পিনিংয়ের ক্লোজিং দর ছিল ১০ টাকা। এদিন লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ৯ টাকা ৮০ পয়সায়। তারমানে কোম্পানিটির শেয়ার দর ২০ পয়সা বা ২ শতাংশ কমেছে। এতে করে তাল্লু স্পিনিংয়ের শেয়ার দর পতনের তালিকায় র্শীষে উঠে আসে।

অন্যান্য কোম্পানিগুলো হলো: বাংলাদেশ শিপিং কর্পোরেশন ১.৯৯ শতাংশ, ইস্টার্ন লুব্রিক্যান্টস ১.৯৯ শতাংশ, প্যারামাউ্ট ইন্সুরেন্স ১.৯৯ শতাংশ, ইস্টল্যান্ড ইন্সুরেন্স ২.৯৯ শতাংশ, জেনেক্স ইনফোসিস ১.৯৯ শতাংশ, এপেক্স ট্যানারী ১.৯৮ শতাংশ, ন্যাশনাল টি কোম্পানি ১.৯৮ শতাংশ, ইফাদ অটো ১.৯৮ শতাংশ, শাইনপুকুর সিরামিকস ১.৯৮ শতাংশ শেয়ার দর কমেছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬