Logo

ফরম পূরণের সময় বাড়ল এইচএসসির

এইচএসসি ও সমমানের পরীক্ষা
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২১ জুন, ২০২২
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের সময় আগামী ৬ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে। গেলো দিন সোমবার (২০ জুন) ঢাকা শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২২ সালের এইচএসসি পরীক্ষার শিক্ষার্থীদের ফরম পূরণের সময় ৬ জুলাই পর্যন্ত বাড়ানো হলো। ‘সোনালী সেবা’র মাধ্যমে ফি প্রদানের সময় ৭ জুলাই পর্যন্ত পুনর্নির্ধারণ করা হলো। তবে ফরম পূরণ ৬ জুলাই পর্যন্ত করা গেলেও ৭ জুলাই পর্যন্ত ফি পরিশোধ করা যাবে।

এর আগের বিজ্ঞপ্তি অনুযায়ী, বুধবার (২২ জুন) ফরম পূরণের শেষ দিন ছিল। গত ৮ জুন থেকে এইচএসসি ও আলিম পরীক্ষার ফরম পূরণ শুরু হয়। আগামী ২২ আগস্ট এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরুর কথা ছিল।

তবে দেশে চলমান বন্যা পরিস্থিতির উন্নতি না হলে এবং দ্রুত চলতি বছরের এসএসসি পরীক্ষা শেষ না হলে এইচএসসি পরীক্ষা পিছিয়ে যেতে পারে বলে জানিয়েছেন ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬