Logo

সূচক পতনের দায় যেসব কোম্পানীর

সূচক পতনের দায়
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২০ জুন, ২০২২
প্রিন্ট তারিখ: ২৬ অক্টোবর, ২০২৬

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার মূল্য সূচকের বড় পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচক পতনের জন্য সবচেয়ে বেশি দায় গ্রামীণফোনের। টেলিযোগাযোগ খাতের কোম্পানিটির দর কমেছে ০.৮৮ শতাংশ, ফলে সূচক কমেছে ৫.৭৮ পয়েন্ট।

এর পরেই ব্রিটিশ আমেরিকান টোব্যাকো লিমিটেডের দর পতনে সূচক কমেছে ৩.৬ পয়েন্ট। কোম্পানিটি এদিন দর হারিয়েছে ০.৭৭ শতাংশ।

লাফার্জ হোলসিম বাংলাদেশের ১.৬৯ শতাংশ দর পতনে সূচক কমেছে ২.২১ পয়েন্ট।

এ ছাড়া ব্র্যাক ব্যাংক, বেক্সিমকো ফার্মা, ইউনাইটেড পাওয়ার, পাওয়ার গ্রিড, আইসিবি, ইস্টার্ন ব্যাংক ও রবির দর পতনে সূচক হ্রাস পেয়েছে।

সব মিলিয়ে এই ১০ কোম্পানি সূচক ফেলেছে ২১.৫২ পয়েন্ট।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬