Logo

এক্সেলসিওর সুজের পর্ষদকে ৩০ শতাংশ শেয়ার ধারণের নির্দেশ

শরীয়াহ কাউন্সিল
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৯ জুন, ২০২২
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

শেয়ারবাজারে ওভার দ্য কাউন্টার মার্কেটের এক্সেলসিওর সুজ লিমিটেডের পর্ষদকে ৩০ শতাংশ শেয়ার ধারণের নির্দেশ দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা (বিএসইসি)। অন্যথায় ১৫ জুলাইয়ের পর কোম্পানির পর্ষদ পুনর্গঠন করা হবে বলে জানানো হয়েছে।

গত ১৫ জুন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) পক্ষ থেকে এ সংক্রান্ত একটি চিঠি কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও পর্ষদের কাছে চিঠি দেওয়া হয়।

১৯৯৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত এক্সেলসিওর সুজের পরিশোধিত মূলধন ছিল ৩০ কোটি টাকা। এর মধ্যে কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের মালিকানা মাত্র ৬ দশমিক ৩০ শতাংশ। সেটি এখন বাড়িয়ে ৩০ শতাংশ ধারণ করতে বলা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬