Logo

দর কমেছে যেসব কোম্পানির

শেয়ারবাজার পতন
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৯ জুন, ২০২২
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের প্রথম কর্মদিবসে শেয়ার হাতবদলে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ২৮২টির শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে সিএপিএম আইবিবিএল মিউচুয়াল ফান্ডের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গেলো কর্মদিবসে সিএপিএম আইবিবিএল মিউচুয়াল ফান্ডের ক্লোজিং দর ছিল ১৫ টাকা। এদিন লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ১৪ টাকা ৭০ পয়সায়। তারমানে কোম্পানিটির শেয়ার দর ৩০ পয়সা বা ৪০ শতাংশ কমেছে। এতে করে সিএপিএম আইবিবিএল মিউচুয়াল ফান্ডের শেয়ার দর পতনের তালিকায় র্শীষে উঠে আসে।

অন্যান্য কোম্পানিগুলো হলো: মেঘনা কনডেন্সড মিল্ক ২ শতাংশ, ন্যাশনাল পলিমার ১.৯৯ শতাংশ, গ্লোবাল ইন্সুরেন্স ১.৯৯ শতাংশ,সিলভা ফার্মা ১.৯৯ শতাংশ, নাহি অ্যালুমিনিয়াম ১.৯৮ শতাংশ, ইউনিক হোটেল ১.৯৮ শতাংশ, ফেডারেল ইন্সুরেন্স ১.৯৮ শতাংশ, পপুলার লাইফ ইন্সুরেন্স ১.৯৮ শতাংশ, সোনারগাঁও টেক্সটাইল ১.৯৮ শতাংশ শেয়ার দর কমেছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬