Logo

দর কমেছে যেসব কোম্পানির

সর্বনিম্ন অবস্থানে ডিএসইএক্স
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৬ জুন, ২০২২
প্রিন্ট তারিখ: ২৬ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের শেষ কর্মদিবসে শেয়ার হাতবদলে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ১৩৫টির শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে স্টান্ডার্ড সিরামিকের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গেলো কর্মদিবসে স্টান্ডার্ড সিরামিকের ক্লোজিং দর ছিল ৪৯ টাকা ৩০ পয়সা। এদিন লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ৪৬ টাকা ৬০ পয়সায়। তারমানে কোম্পানিটির শেয়ার দর ২ টাকা ৭০ পয়সা বা ৫.৪৭ শতাংশ কমেছে। এতে করে স্টান্ডার্ড সিরামিক শেয়ার দর পতনের তালিকায় র্শীষে উঠে আসে।

অন্যান্য কোম্পানিগুলো হলো: মেঘনা কনডেন্সড মিল্ক ১.৯৬ শতাংশ, নাহি অ্যালুমিনিয়াম ১.৯৪ শতাংশ, শাইনপুকুর সিরামিকস ১.৯৪ শতাংশ, জেমিনি সী ফুড ১.৯৩ শতাংশ, ফু-ওয়াং সিরামিক ১.৯৩ শতাংশ, বিজিআইসি ১.৯৩ শতাংশ, কাট্টালি টেক্সটাইল ১.৯২ শতাংশ, ইস্টার্ন লুব্রিক্যান্টস ১.৯১ শতাংশ, ব্র্যাক ব্যাংক ১.৯১ শতাংশ শেয়ার দর কমেছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬