Logo

দর বেড়েছে যেসব কোম্পানির

পতন থেমেছে শেয়ারবাজারে
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৬ জুন, ২০২২
প্রিন্ট তারিখ: ২৬ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের শেষ কর্মদিবসে শেয়ার হাতবদলে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ১৯৮টির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে মেঘনা ইন্স্যুরেন্সের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গেলো কর্মদিবসে মেঘনা ইন্স্যুরেন্সের ক্লোজিং দর ছিল ১৭ টাকা ৬০ পয়সা। এদিন লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ১৯ টাকা ৩০ পয়সা। তারমানে কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ৭০ পয়সা বা ৯.৬৫ শতাংশ বড়েছে। এতে করে মেঘনা ইন্স্যুরেন্স শেয়ার দর বৃদ্ধির তালিকায় র্শীষে উঠে আসে।

অন্যান্য কোম্পানিগুলো হলো: মুন্নু ফেব্রিক্সে ৯.৩৬ শতাংশ, সাইফ পাওয়ারটেক ৯.১৪ শতাংশ, এক্সপ্রেস ইন্সুরেন্স ৭.৩৫ শতাংশ, ডমিনেজ স্টিল ৫.৬২ শতাংশ, ইউনাইটেড ইন্সুরেন্স ৪.৭৩ শতাংশ, বেক্সিমকো ফার্মা ৪.৩৪ শতাংশ, একমি ল্যাবরেটরিজ ৪.২৬ শতাংশ, ইফাদ অটো ৪.০৪ শতাংশ, খান ব্রাদার্স পিপি ব্যাগ ৩.৯৩ শতাংশ শেয়ার দর বেড়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬