নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের শেষ কর্মদিবসে শেয়ার হাতবদলের শীর্ষে অবস্থান করছে বেক্সিমকো লিমিডেট। এদিন কোম্পানিটির ৬৯ কোটি ৯৮ লাখ ৫৪ হাজার শেয়ার হাতবদল হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিকে দ্বিতীয় অবস্থানে রয়েছে শাইনপুকুর সিরামিকস। কোম্পানিটির ৫২ কোটি ৩১ লাখ ৪১ হাজার টাকার শেয়ার হাতবদল হয়েছে। এছাড়া তৃতীয় অবস্থানে রয়েছে আরএকে সিরামিকস। কোম্পানিটির ৩৬ কোটি ৫ লাখ ৫২ হাজার টাকার শেয়ার হাতবদল হয়েছে।
অন্যান্য কোম্পানিগুলো হলো: ফু-ওয়াং ফুড, ওরিয়ন ফার্ম, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, জিএসপি ফাইন্যান্স, ডেলটা লাইফ. লাফার্জ হোলসিম এবং সিলকো ফার্মা।