Logo

বিকেলে আসছে ২ কোম্পানির ডিভিডেন্ড

ক্যাশ ডিভিডেন্ড
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৬ জুন, ২০২২
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানির বোর্ড সভা আজ বিকেলে অনুষ্ঠিত হবে। বোর্ড সভা শেষে কোম্পানি ২টি বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড সংক্রান্ত ঘোষণা দিবেন। কোম্পানি ২টি হলো ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স এবং প্রগতি লাইফ ইন্স্যুরেন্স। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

  • ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স: কোম্পানিটির বোর্ড সভা আজ বেলা ৪টায় অনুষ্ঠিত হবে। এতে ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও ৩১ মার্চ পর্যন্ত ২০২২ হিসাব বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন ও প্রকাশ করা হবে।
  • প্রগতি লাইফ ইন্সুরেন্স: কোম্পানিটির বোর্ড সভা আজ বেলা ৩.৩০টায় অনুষ্ঠিত হবে। সভা থেকে ৩১ মার্চ পর্যন্ত ২০২২ হিসাব বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন ও প্রকাশ করা হবে।
সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬