Logo

বিকেলে আসছে ২ কোম্পানির ডিভিডেন্ড

ডিভিডেন্ড
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৫ জুন, ২০২২
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা ও আর্থিক খাতের ২ কোম্পানির বোর্ড সভা আজ (১৫ জুন) বিকেলে অনুষ্ঠিত হবে। সভা শেষে বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড সংক্রান্ত ঘোষণা দিবেন। কোম্পানি দুটি হলো: এক্সপ্রেস ইন্স্যুরেন্স এবং ঢাকা ইন্স্যুরেন্স। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

  • এক্সপ্রেস ইন্সুরেন্স: কোম্পানিটির বোর্ড সভা আজ বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। এতে ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও ৩১ মার্চ পর্যন্ত ২০২২ হিসাব বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন ও প্রকাশ করা হবে। ৩১ ডিসেম্বর ২০২১ সমাপ্ত হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জানু-সেপ্টে’২১) কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ২২ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে ছিল ৮৪ পয়সা।
  • ঢাকা ইন্সুরেন্স: কোম্পানিটির বোর্ড সভা আজ বেলা ৩.৩০টায় অনুষ্ঠিত হবে। সভা থেকে ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি ডিভিডেন্ডের ঘোষণা আসতে পারে। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জানু-সেপ্টে’২১) কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ৪৮ পয়সা। যেখানে আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ৯০ পয়সা।
সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬