Logo

দর বেড়েছে যেসব কোম্পানির

লেনদেন বহাল
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৪ জুন, ২০২২
প্রিন্ট তারিখ: ২৬ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের তৃতীয় কর্মদিবসে শেয়ার হাতবদলে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ৮৯টির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে শাইনপুকুর সিরামিকস। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গেলো কর্মদিবসে শাইনপুকুর সিরামিকসের ক্লোজিং দর ছিল ৪৪ টাকা ১০ পয়সা। এদিন লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ৪৮ টাকা ৫০ পয়সা। তারমানে কোম্পানিটির শেয়ার দর ৪ টাকা ৪০ পয়সা বা ৯.৯৭ শতাংশ বড়েছে। এতে করে শাইনপুকুর সিরামিকস শেয়ার দর বৃদ্ধির তালিকায় র্শীষে উঠে আসে।

অন্যান্য কোম্পানিগুলো হলো: মিরাকল ইন্ডাস্ট্রিজ ৯.৭১ শতাংশ, মুন্নু ফেব্রিক্স ৯.৭৬ শতাংশ মেঘনা ইন্সুরেন্স ৯.৫৮ শতাংশ, খান ব্রাদার্স পিপি ব্যাগ ৯.৪৮ শতাংশ, জেএমআই হসপিটাল ৯.০৬ শতাংশ, নাহি অ্যালুমিনিয়াম ৮.৭৬ শতাংশ, এস আলম ৮.৬৩ শতাংশ, প্রাইম ইন্সুরেন্স ৬.৩০ শতাংশ, এইচ আর টেক্সটাইল ৫.৪০ শতাংশ দর বেড়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬