Logo

হাওরে নৌকা ডুবিতে ৩ জনের মরদেহ উদ্ধার

মরদেহ উদ্ধার
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৪ জুন, ২০২২
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

কিশোরগঞ্জের ইটনা হাওরে ইঞ্জিনচালিত নৌকা ডুবে নিখোঁজ তিন জনের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতরা হলেন- কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার দামিহা ইউনিয়নের মো. মোস্তফার ছেলে মো. মাসুদ (২৫), করিমগঞ্জের হালগড়া গ্রামের সিরাজ উদ্দিন (৬০) ও একই গ্রামের মো. ওয়াসিম (৩৫)।

মঙ্গলবার (১৪ জুন) সকাল সাড়ে ৯টায় পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল দুর্ঘটনাকবলিত নৌকার ভেতর থেকে লাশ উদ্ধার করেন। পুলিশ ও স্থানীয়রা বলেন, সোমবার (১৩ জুন) তাড়াইল উপজেলার দামিহা ইউনিয়ন থেকে ইঞ্জিনচালিত নৌকায় গাছের ডালপালা নিয়ে ইটনা উপজেলার ধনপুর সহিলা গ্রামের উদ্দেশ্যে রওনা দেন পাঁচ জন। দুপুর ১টার দিকে ঝড়ের কবলে পড়ে এবং ঢেউয়ের তোড়ে ইটনা হাওরে নৌকাটি ডুবে যায়।

এ সময় দুই জন সাঁতরে মাছ ধরার নৌকায় উঠে পড়েন। অন্য তিন জন নৌকাসহ পানিতে তলিয়ে যান। ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মোল্লা জানান, লাশগুলো নৌকার ভেতরই পাওয়া গেছে। পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তরের প্রক্রিয়া নিচ্ছি।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬