Logo

মেঘনা ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ

মেঘনা ইন্স্যুরেন্স
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৮ জুন, ২০২২
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

শেয়ারবাজারে তালিকাভুক্তির অনুমোদন পাওয়া কোম্পানি মেঘনা ইন্স্যুরেন্স লিমিটেড গত জুলাই-সেপ্টেম্বর, ২০২১ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে। চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ০৯ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির লোকসান হয়েছিল ৬ টাকা ৬৯ পয়সা।

আইপিও পরবর্তী শেয়ার হিসাবে কোম্পানির ইপিএস হয়েছে ০৬ পয়সা।

হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ২৯ পয়সা। গত বছরের একই সময়ে ইপিএস হয়েছির ৭ টাকা ২০ পয়সা।

আলোচ্য সময়ে আইপিও পরবর্তী শেয়ার হিসাবে কোম্পানির ইপিএস হয়েছে ৬৮ পয়সা।

গত ৩০ সেপ্টেম্ব, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১৭ টাকা ২৬ পয়সা। আইপিও পরবর্তী শেয়ার হিসাবে কোম্পানির ইপিএস দাঁড়ায় ১৪ টাকা ৩৬ পয়সা।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬