Logo

সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডের ঘটনায় নরেন্দ্র মোদির শোক

নরেন্দ্র মোদি
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৮ জুন, ২০২২
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে মর্মান্তিক অগ্নি দুর্ঘটনায় অনেক হতাহত হওয়ায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো এক চিঠিতে নরেন্দ্র মোদি ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ ও পুনর্বাসনের লক্ষ্যে সম্ভাব্য সব ধরনের সহায়তা দেয়ার জন্য তার সদিচ্ছা ব্যক্ত করেছেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইংয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

চিঠির শেষে, নরেন্দ্র মোদি আবারও তার সরকার এবং ভারতের ভ্রাতৃপ্রতিম জনগণের পক্ষ থেকে আন্তরিক সমবেদনা ও সহানুভূতি প্রকাশ করেছেন এবং আহতদের দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করেছেন।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬