Logo

দর বেড়েছে যেসব কোম্পানির

বিদেশি বিনিয়োগ
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৬ জুন, ২০২২
প্রিন্ট তারিখ: ২৬ অক্টোবর, ২০২৬

মাজাহারুল আলম: ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার শেয়ার হাতবদলে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ১৩০টির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে পাইওনিয়ার ইন্স্যুরেন্সের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গেলো কর্মদিবসে পাইওনিয়ার ইন্স্যুরেন্সের ক্লোজিং দর ছিল ৭৮ টাকা। এদিন লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ৮৫ টাকা ৮০ পয়সা। তারমানে কোম্পানিটির শেয়ার দর ৭ টাকা ৮০ পয়সা বা ১০ শতাংশ বড়েছে। এতে করে পাইওনিয়ার ইন্স্যুরেন্সের শেয়ার দর বৃদ্ধির তালিকায় র্শীষে উঠে আসে।

অন্যান্য কোম্পানিগুলো হলো: সোনারবাংলা ইন্সুরেন্স ১০ শতাংশ,গ্রিনডেল্টা ইন্সুরেন্স ৯.৯১ শতাংশ, জনতা ইন্সুরেন্স ৯.৮৬ শতাংশ, প্রভাতী ইন্সুরেন্স ৯.৮৫ শতাংশ, প্যারামাউন্ট ইন্সুরেন্স ৯.৮২ শতাংশ, রিলায়েন্স ইন্সুরেন্স ৯.৮২ শতাংশ, গ্লোবাল ইন্সুরেন্স ৯.৮১ শতাংশ, প্রগতি ইন্সুরেন্স ৯.৪৪ শতাংশ এবং ক্রিস্টাল ইন্সুরেন্স ৯.৩৯ শতাংশ দর বেড়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬