Logo

মানি লন্ডারিং বিষয়ক প্রশিক্ষণ আয়োজন করলো এবি ব্যাংক

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৬ জুন, ২০২২
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

এবি ব্যাংক সম্প্রতি ব্যাংকের ট্রেনিং একাডেমিতে এডি ব্রাঞ্চের ট্রেড অফিসিয়ালদের জন্য “প্রিভেনশন অব ট্রেড বেইজড মানি লন্ডারিং (টিবিএমএল)” শীর্ষক দিনব্যাপী একটি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

এবি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মাহমুদুল আলম প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন। বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) পরিচালক মোঃ রফিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বিআইবিএম-এর অধ্যাপক শাহ মোঃ আহসান হাবীব, বিএফআইইউ-এর অতিরিক্ত পরিচালক কামাল হোসেন এবং যুগ্ম পরিচালক রোকন-উজ-জামান রিসোর্স পারসন হিসেবে উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬