Logo

উত্থানের শেয়ারবাজারে সূচকের উল্টো দৌড়

শেয়ারবাজার পতন
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৬ জুন, ২০২২
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

মাজহারুল আলম: ঢাকা স্টক এক্সচেঞ্জে (৬ জুন) সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার উত্থানের শেয়ারবাজারে সূচকের উল্টো দৌড়ে লেনদেনে শেষ হয়েছে। টানা ৭কর্মদিবসে সূচকের উত্থানের পর দ্বিতীয় কর্মদিবস সোমবার শেয়ারবাজারে পতন দেখলো বিনিয়োগকারীরা।

এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনের কিছুটা বেড়েছে। এছাড়া দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সূচকে ও লেনদেন উভয়ই কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ডিএসইতে ৯৭৪ কোটি ৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গেলো কর্মদিবস থেকে ২৩ কোটি ৯৬ লাখ টাকা বেশি। এর আগের দিন ডিএসইতে ৯৫০ কোটি ১০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

এদিকে বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৪৮৯ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪১৬ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ৩৬১ পয়েন্টে।

এদিকে সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে ডিএসইতে ৩৭৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৩০টির, কমেছে ২০৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টির।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সিএসই সার্বিক সূচক সিএসপিআই ১৯ পয়েন্ট কমেছে। আজ সিএসইতে ২০ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬