Logo

৫০ লাখ টাকা অনুদান দিলো সাইফ পাওয়ারটেক

সাইফ পাওয়ারটেক
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৬ জুন, ২০২২
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের কেশবপুর এলাকার বিএম কন্টেইনার ডিপোতে অগ্নিকান্ডে আহতদের পরিবারের পাশে দাড়ালো সাইফ পাওয়ারটেক লিমিটেড। আহতদের চিকিৎসায় ৫০ লাখ টাকা অনুদান দিলো সাইফ পাওয়ারটেক লিমিটেড।

সোমবার সাইফ পাওয়ারটেকের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মো: রুহুল আমিন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকান্ডে আহত চিকিৎসাধীন রোগীদের দেখতে যান এবং তাদের খোঁজ খবর নেন।

এসময় তিনি বলেন, সাইফ পাওয়ারেটেক লিমিটেড সব সময় জাতির ক্রান্তিলগ্নে অসহায় ও দূর্গতদের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে।

এ সময় তিনি সীতাকুন্ডে অগ্নিদগ্ধদের চিকিৎসার জন্য ৫০ লাখ অনুদানের ঘোষনা করেন।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬