Logo

বিআইবিএম প্রশিক্ষণে মার্কেন্টাইল ব্যাংক কর্মকর্তার কৃতিত্ব

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৬ জুন, ২০২২
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

মার্কেন্টাইল ব্যাংকের এক্সিকিউটিভ অফিসার শাবাব আজফার আহমেদ বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) সার্টিফাইড এক্সপার্ট ইন ই-ব্যাংকিং (সিইইবি) পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেছেন।

গত ২৬ মে ২০২২ রাজধানীর পুলিশ প্লাজা কনভেনশন সেন্টারে বিআইবিএম কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির তাঁর হাতে সার্টিফিকেট ও ট্রফি তুলে দেন। শাবাব আজফার আহমেদ মার্কেন্টাইল ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং অ্যান্ড ইনোভেশন ডিপার্টমেন্টে কর্মরত আছেন।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬