শেয়ারবাজারের বিমা খাতে সদ্য তালিকাভুক্ত কোম্পানি মেঘনা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের লেনদেন শুরু হবে আগামী বুধবার (৮ জুন)। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) সব কার্যক্রম শেষ করায় বুধবার সকাল ১০টা থেকে দুই স্টক এক্সচেঞ্জে (ডিএসই ও সিএসই) লেনদেন শুরু করবে কোম্পানিটি।
মেঘনা ইন্স্যুরেন্স প্রতিটি শেয়ার ১০টাকা মূল্যে ১ কোটি ৬০ লাখ শেয়ার ইস্যুর মাধ্যমে ১৬ কোটি টাকা উত্তোলন করেছে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (পাবলিক ইস্যু), রুলস, ২০১৫ এর রুল ৩(২)(p) থেকে অব্যাহতি দিয়ে এই অর্থ উত্তোলন করেছে কোম্পানিটি।