Logo

মেঘনা ইন্স্যুরেন্সের আইপিওর শেয়ার বিওতে জমা

মেঘনা ইন্স্যুরেন্স
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৫ জুন, ২০২২
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

মেঘনা ইন্স্যুরেন্সের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) বরাদ্দপ্রাপ্ত শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে। কোম্পানিটির শেয়ার আজ (৫ জুন) সিডিবিএলের মাধ্যমে বিও হিসাবে জমা হয়েছে। সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে কোম্পানিটি গত ১১ মে থেকে ১৮ মে পরযন্ত আইপিও আবেদন সম্পন্ন করে।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) গত ১০ মার্চ মেঘনা ইন্স্যুরেন্সের প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) অনুমোদন করেছে।

সূত্র জানায়, মেঘনা ইন্স্যুরেন্স প্রতিটি শেয়ার ১০টাকা মূল্যে ১ কোটি ৬০ লাখ শেয়ার ইস্যুর মাধ্যমে ১৬ কোটি টাকা উত্তোলন করবে। কোম্পানিটিকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (পাবলিক ইস্যু), রুলস, ২০১৫ এর রুল ৩(২)(p) থেকে অব্যাহতি দিয়ে এই অর্থ উত্তোলনের অনুমোদন দেওয়া হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬