Logo

সপ্তাহজুড়ে দর কমেছে যেসব কোম্পানির

সর্বনিম্ন অবস্থানে ডিএসইএক্স
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৪ জুন, ২০২২
প্রিন্ট তারিখ: ২৬ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রেতিবেদক : গেলো সপ্তাহজুড়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে ৩৯৩টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এরমধ্যে ৩৫৬টির দর বেড়েছে, ২২টির দর কমেছে ৯টির দর অপরিবর্তিত রয়েছে এবং ৬টির লেনদেন হয়নি। সপ্তাহটিতে সবচেয়ে বেশি দর কমেছে এক্সিম ব্যাংকের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সপ্তাহের শুরুতে এক্সিম ব্যাংকের শেয়ার দর ছিল ১২ টাকা ১০ পয়সা। এদিকে সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়িয়েছে ১১ টাকা ২০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে দর কমেছে ৯০ পয়সা বা ৭.৪৪ শতাংশ। এর মাধ্যমে এক্সিম ব্যাংক ডিএসইর সাপ্তাহিক দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।

অন্যান্য কোম্পানিগুলো হলো: এসকেআইবিএল মুদারাবা বন্ডের ৫.৬৯ শতাংশ, এস আলমের ৪.৭০ শতাংশ, বিকন ফামৃার ৩.০২ শতাংশ, শাহজিবাজার পাওয়ারের ২.৯২ শতাংশ, সোনালী পেপারের ২.৩৩ শতাংশ, ক্রাউন সিমেন্টের ২.২১ শতাংশ, আইবিবিএল বন্ডের ২.১২ শতাংশ, বীচ হ্যাচারির ২.০৬ শতাংশ, পূবালী ব্যাংক পারপিচুয়াল বন্ডের ২ শতাংশ দর কমেছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬