নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধে বুস্টার ডোজ সপ্তাহে ১ কোটি মানুষকে ভ্যাকসিন প্রদান করা হবে। আজ (৪ জুন) থেকে শুরু হয়েছে বুস্টার ডোজ সপ্তাহ, চলবে আগামী (১০ জুন) পর্যন্ত।
স্বাথ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের (এমআইএস) বরাতে এ তথ্য জানানো হয়েছে। বুস্টার ডোজ সপ্তাহের শেষ দিন পর্যন্ত নিকটবর্তী যেকোনো টিকাকেন্দ্র থেকে বুস্টার ডোজ নেয়া যাবে। এতে আরও বলা, বুস্টার ডোজ ক্যাম্পেইনে ১৮ বছর ও তদূর্ধ্ব সবাই করোনাভাইরাসের তৃতীয় বা বুস্টার ডোজ টিকা নিতে পারবেন।
অধিদপ্তর আরও জানায়, দেশের সব টিকাকেন্দ্রে সকাল ৯টা থেকে টিকাদান কার্যক্রম শুরু হবে। এত করে টিকা কার্ড আনা বাধ্যতামূলক করা হয়েছে। বুস্টার ডোজের পাশাপাশি টিকার স্বাভাবিক কার্যক্রমও চলমান থাকবে। এ ছাড়া করোনাভাইরাসের টিকার সুফল পেতে বুস্টার ডোজ নিতে হবে বলে উল্লেখ করা হয়।