নিজস্ব প্রতিবেদক : শেয়াবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানির শেয়ার লেনদেন বন্ধ থাকবে রোববার। কোম্পানিগুলো : এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, এআইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড এবং ট্রাস্ট ব্যাংক লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য সূত্র মতে, রোববার প্রতিষ্ঠান ৩টির বার্ষিক সাধারণ সভা (এজিএম) সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে। এর আগে প্রতিষ্ঠানটি স্পট মার্কেটে লেনদেন শুরু করে। রেকর্ড ডেটের কারণে রোববার লেনদেন স্থগিত রাখবে প্রতিষ্ঠান ৩ টি। সোমবার প্রতিষ্ঠান ৩ টির লেনদেন স্বাভাবিক লেনদেন ফিরবে।