নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক: ইমার্জিং ক্রেডিট রেটিংস লিমিটেডের রেটিংস অনুযায়ী ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংকের দীর্ঘমেয়াদী রেটিং হয়েছে ‘এ+’ এবং স্বল্পমেয়াদী রেটিং হয়েছে ‘এসটি-২’। ৩১ ডিসেম্বর ২০২১ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এই রেটিং নির্ণয় করা হয়েছে।
নর্দার্ন ইন্সুরেন্স: আলফা ক্রেডিট রেটিংস লিমিটেডের রেটিংস অনুযায়ী নর্দার্ন ইন্সুরেন্সের দীর্ঘমেয়াদী রেটিং হয়েছে ‘এএ+’ এবং স্বল্পমেয়াদী রেটিং হয়েছে ‘এসটি-১’। ৩১ ডিসেম্বর ২০২১ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এই রেটিং নির্ণয় করা হয়েছে।