Logo

শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত লে. কর্নেল মিজানুর রহমান

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১ জুন, ২০২২
প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : ঢাকা মহানগরীর শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হয়েছেন বিজিবি সদর দপ্তরে অবস্থিত বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের (বিএনএমপিসির) অধ্যক্ষ লে. কর্নেল মোঃ মিজানুর রহমান পিএসসি, পিএইচডি, এইসি। এছাড়া শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় স্যারকে প্রানঢালা অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীগন।

এমন অর্জন নিয়ে জানতে চাইলে তিনি দেশ সমাচারকে বলেন, ঢাকা মহানগরীর শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় নিজেকে গর্বিত মনে করছি। এ অর্জন আমার সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং সম্মানিত অভিভাবকবৃন্দের।

তিনি আরও বলেন, আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি অত্র প্রতিষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক, বর্ডার গার্ড বাংলাদেশের মাননীয় মহাপরিচালক এবং গভর্নিং বডির সম্মানিত সভাপতি মহোদয়ের প্রতি,যাদের সার্বিক দিক নির্দেশনায় প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদের ভালো মানুষ গড়ার প্রত্যয়ে কাজ করে যাচ্ছে।

 

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: desh.shamachar@gmail.com
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬