Logo

এবি ব্যাংকের ডিএমডি হলেন সৈয়দ মিজানুর রহমান এবং কে এম মহিউদ্দিন

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১ জুন, ২০২২
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

সৈয়দ মিজানুর রহমান এবং কে এম মহিউদ্দিন আহমেদ সম্প্রতি এবি ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদোন্নতি পেয়েছেন।

সৈয়দ মিজানুর রহমান রহমান ২৫ বছরেরও অধিক সময় ব্যাংকিং সেক্টরে কর্মরত আছেন। তাঁর নেতৃত্বে এবি ব্যাংকে রিটেইল ব্যাংকিং ডিভিশন, এজেন্ট ব্যাংকিং ডিভিশন এবং বিজনেস ডেভেলপমেন্ট ইউনিট প্রতিষ্ঠিত হয়। এবি ব্যাংকে যোগদানের আগে তিনি ঢাকা ব্যাংক, আইপিডিসি, ব্যাংক আল ফালাহ এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে কর্মরত ছিলেন।

তিনি ব্রাঞ্চ ব্যাংকিং, রিটেইল ব্যাংকিং, প্রসেস ট্রান্সফরমেশন, বিজনেস ডেভেলপমেন্ট এবং কর্পোরেট কমিউনিকেশনের উপর বিশেষ দক্ষতা অর্জন করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (মেজর ইন ফিনান্স) থেকে এমবিএ সম্পন্ন করেন।

কে এম মহিউদ্দিন আহমেদ ২০০৩ সালে এবি ব্যাংকে যোগদান করেন। ব্যাংকিং সেক্টরে তাঁর ১৯ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। আহমেদ অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স বিভাগে বিভিন্ন পদে কাজ করেছেন। ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, ফিনান্সিয়াল কন্ট্রোল, ক্যাপিটাল ম্যানেজমেন্ট, ট্যাক্সেসন, বাজেটারি ম্যানেজমেন্ট ইত্যাদি ক্ষেত্রে তাঁর বিস্তৃত অভিজ্ঞতা রয়েছে।

তিনি ব্যাংকের কোর বিজনেস সফটওয়্যার আপ-গ্রেডেশন প্রজেক্টের কোর টিম মেম্বার এবং ট্র্যাক লিড হিসেবেও কাজ করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম (এআইএস) বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। জনাব আহমেদ দেশে ও বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি, কর্মশালা এবং সেমিনারে অংশগ্রহণ করেন।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬