Logo

অধিনায়কত্ব ছাড়লেন মুমিনুল

অধিনায়কত্ব ছাড়লেন
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১ জুন, ২০২২
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টেস্ট অধিনায়কের দায়িত্ব ছাড়লেন মুমিনুল হক। ব্যাটিংয়ে মনোযোগ বাড়াতেই এ সিদ্ধান্ত নিয়েছেন বলেন জানান মুমিনুল। সন্ধ্যায় বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে আলোচনা শেষে সংবাদমাধ্যমকে এমনটা জানান মুমিনুল।

মঙ্গলবার (৩১ মে, ২০২২) নিজ বাসভবনে মুমিনুল হকের সঙ্গে বৈঠক করেন বিসিবি সভাপতি। সেখানে সিদ্ধান্ত হয় দলের অধিনায়কত্ব নিয়ে। ঘণ্টাখানেক আলোচনা শেষে মুমিনুল নিজের সিদ্ধান্ত জানান সভাপতিকে।

পরে মুমিনুল সংবাদমাধ্যমকে বলেন, ‘আমার কোনো অভিমান বা দুঃখ নেই। নিজে থেকেই সিদ্ধান্ত নিয়েছি টেস্ট ক্যাপ্টেন্সি ছাড়ার। পরবর্তী টেস্ট ক্যাপ্টেন কে হবেন সেটা বোর্ডের সিদ্ধান্ত।’

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬