Logo

আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নিচ্ছেন ডি মারিয়া

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩১ মে, ২০২২
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

দেশ সমাচার ক্রীড়াডেস্ক: কাতার বিশ্বকাপের পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আর্জেন্টাইন তারকা এ্যাঞ্জেল ডি মারিয়া।

পিএসজি ও ম্যানচেষ্টার ইউনাইটেডের সাবেক ফরোয়ার্ড বলেছেন, এবারের বিশ্বকাপের পর আমার সময় শেষ হয়ে যাবে। বর্তমানে অনেক তরুণ রয়েছেন যাদের আন্তর্জাতিক পর্যায়ে খেলার যোগ্যতা রয়েছে। তারা অনেক ভালো খেলছে। এখন সময় নিজেদের যোগ্যতা প্রমাণের।

৩৪ বছর বয়সী ডি মারিয়া আর্জেন্টিনার জার্সি গায়ে গায়ে ১২১ ম্যাচে ২৪ গোল করেছেন। গত জুলাইয়ে ব্রাজিলকে ১-০ গোলে পরাজিত করে কোপা আমেরিকা শিরোপা জয়ী দলের জয়সূচক গোলটি করেছিলেন ডি মারিয়া। ২৮ বছরের ক্যারিয়ারে এটাই তার সর্বোচ্চ শিরোপা।

ডি মারিয়া মনে করেন, এ বয়সেও আন্তর্জাতিক দলে জায়গা ধরে রাখা কিছুটা হলেও স্বার্থপরতার সামিল। তার কাছে মনে হয়, এ মুহূর্তে যা অর্জিত হয়েছে তা যথেষ্ঠ।

সূত্র: বাসস

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬