Logo

তৃতীয় প্রান্তিক প্রকাশ করলো ফু-ওয়াং ফুড

ফু-ওয়াং ফুড
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩১ মে, ২০২২
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

ফু-ওয়াং ফুড লিমিটেড গত ৩১ মার্চ, ২০২২ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

সোমবার (৩০ মে) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠক অনুষ্ঠিত হয়। এতে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ০২ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছিল ০৯ পয়সা।

হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে কোম্পানিটির ইপিএস হয়েছে ১১ পয়সা। গত বছরের একই সময়ে ইপিএস হয়েছির ২৬ পয়সা।

গত ৩১ মার্চ, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১১ টাকা ৭০ পয়সা।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬