Logo

আজ চার কোম্পানির পর্ষদ সভা

পর্ষদ সভা
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩০ মে, ২০২২
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

আজ সোমবার (৩০ মে, ২০২২) পুঁজিবাজারে তালিকাভুক্ত ৪ কোম্পানির পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে।

কোম্পানিগুলো হলো – বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড, রূপালী ব্যাংক লিমিটেড, ফু-ওয়াং ফুডস লিমিটেড ও মিথুন নিটিং অ্যান্ড ডায়িং লিমিটেড।

বার্জার পেইন্টসের পর্ষদ সভায় সর্বশেষ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। একই বৈঠক থেকে আসতে পারে লভ্যঅংশ সংক্রান্ত ঘোষণা।

বাকী কোম্পানিগুলোর বৈঠকে প্রান্তিকের অনিরীক্ষিত প্রতিবেদন উপস্থাপন করা হবে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬