Logo

লভ্যাংশ ঘোষণা করেছে ইসলামী ইন্স্যুরেন্স

ইসলামী ইন্স্যুরেন্স
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৯ মে, ২০২২
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

শেয়ারবাজার ডেস্ক: পুঁজিবাজারের তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য সাড়ে ১২ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ।

রবিবার (২৯ মে) ৩১ ডিসেম্বর ২০২১ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেয়া হয়।

কোম্পানি সূত্রে জানা গেছে, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ১১ পয়সা। গত অর্থ বছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিলো ১ টাকা ৯৮ পয়সা।

এছাড়া ২০২১ সালের ৩১ ডিসম্বের কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএবিপিএস) দাঁড়িয়েছে ১৭ টাকা ৫১ পয়সা।

এই লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ৬ আগস্ট বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২০ জুন।

সূত্র: সানবিডি

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬