Logo

আমান কটনের জামানত বাতিলে বিএসইসির নির্দেশ

আমান কটন
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৯ মে, ২০২২
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

শেয়ারবাজারে তালিকাভুক্ত আমান কটন ফাইবার্স লিমিটেডের জামানত বাতিলে ৩ ব্যাংককে নির্দেশ দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ব্যাংক ৩টি হচ্ছে-মেঘনা ব্যাংক, আল-আরাফাহ ইসলামী ব্যাংক ও ব্যাংক অব সিলন।

বিনিয়োগকারী ও পুঁজিবাজারের স্বার্থে নিয়ন্ত্রক সংস্থা এই নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রতি বিএসইসি ব্যাংকগুলোকে এই নির্দেশনা দেয়।  বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিটি প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজার থেকে টাকা তুলে তা জামানত রেখে উদ্যোক্তাদের ব্যক্তিগত মালিকানার ২ কোম্পানির জন্য ঋণ নিয়েছিল। কোনো কারণে এই ঋণ খেলাপী হয়ে গেলে আইন অনুসারে ব্যাংক ৩টি জামানতের অর্থ থেকে তা সমন্বয় করে নেবে। তাতে ক্ষতিগ্রস্ত হবেন আমান কটনের সাধারণ বিনিয়োগকারীরা।

সম্প্রতি যমুনা ব্যাংকের একটি মামলায় ঋণের জামানত নিয়ে প্রতারণার অভিযোগে আমান গ্রপের কর্ণধার মোঃ রফিকুল ইসলাম, পরিচালক মোঃ শফিকুল ইসলাম ও মোঃ তৌফিকুল ইসলামকে জেলে পাঠিয়েছেন রাজশাহীর একটি আদালত। এই ঘটনার পর আমান কটনের রাখা জামানতের ভাগ্য নিয়ে উদ্বেগ আরও বেড়ে গেছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬