Logo

বরিশালে সড়ক দুর্ঘটনায় নিহত ৮

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৯ মে, ২০২২
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

বরিশালের উজিরপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ৮ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরও ২০ জনের মতো আহত হয়েছেন। রোববার (২৯ মে) ভোর সাড়ে ৫টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুর উপজেলার বামরাইলে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল ফায়ার সার্ভিসের ইউনিট লিডার মো. জাহাঙ্গীর। তিনি বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের গৌরনদী ও উজিরপুরের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে। এখন পর্যন্ত আটজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাসটি গাছের মধ্যে ঢুকে গেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা বাস কেটে যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠাচ্ছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬