Logo

সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে ৯ কোম্পানির বিশাল চমক

ব্লকে তিন
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৮ মে, ২০২২
প্রিন্ট তারিখ: ২৬ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : গেলো সপ্তাহজুড়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে ব্লক মার্কেটে ৯ কোম্পানির বিশাল চমক দেখল বিনিয়োগকারীরা। কোম্পানিগুলোর শেয়ার লেনদেন হয়েছে ১৩১ কোটি ৩ লাখ ৭৪ হাজার টাকার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো : ফরচুন সুজ, আইপিডিসি ফাইন্যান্স, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, স্টান্ডার্ড ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, লাফার্জ হোলসিম, ডেলটা লাইফ ইন্সুরেন্স, স্কয়ার ফার্মা এবং উত্তরা ব্যাংক।

সপ্তাহজুড়ে কোম্পানিগুলোর শেয়ার লেনদেন হয়েছে ফরচুন সুজের ৩৩ কোটি ২৭ লাখ ৫১ হাজার টাকার, আইপিডিসি ফাইন্যান্সের ২৩ কোটি ৭৯ লাখ ৫৫ হাজার টাকার, ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ২০ কোটি ১৯ লাখ ৪ হাজার টাকার, স্টান্ডার্ড ব্যাংকের ১৩ কোটি ১৭ লাখ ১১ হাজার টাকার, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ১০ কোটি ৫০ লাখ ৮ হাজার টাকার, লাফার্জ হোলসিমের ৮ কোটি ৮৪ লাখ ৩৪ হাজার টাকার, ডেলটা লাইফ ইন্সুরেন্সের ৮ কোটি ৩৩ লাখ ৫০ হাজার টাকার, স্কয়ার ফার্মার ৬ কোটি ৮৯ লাখ ২৯ হাজার টাকার এবং উত্তরা ব্যাংকের ৬ কোটি ২ লাখ ৬০ হাজার টাকার।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬