Logo

‘ভারত থেকে কোনো রোহিঙ্গাকে প্রবেশ করতে দেওয়া হবে না’

রোহিঙ্গাকে প্রবেশ
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৭ মে, ২০২২
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ভারত থেকে কোনো রোহিঙ্গাকে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না। রোহিঙ্গারা যখন যে রাষ্ট্রে থাকবে সেখানেই থাকবে। আমরা মানবিক কারণে রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছি। অন্যান্য রাষ্ট্রও তা করবে।

বৃহস্পতিবার ( ২৬ মে) রাতে কক্সবাজার জেলা প্রশাসন কার্যালয়ের মিলনায়তনে আয়োজিত ‘বল প্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের সমন্বয়, ব্যবস্থাপনা ও আইন-শৃঙ্খলা সংক্রান্ত কমিটির’ ১৭তম সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেছেন।

এসময় তিনি বলেন, ইতোমধ্যে সীমান্তরক্ষী বাহিনী বিজিবিকে বলে দেওয়া হয়েছে ভারত থেকে কোনো রোহিঙ্গা প্রবেশের চেষ্টা করলে তাদের যেন সেখানেই ফেরত পাঠানো হয়।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬