Logo

শরীয়তপুরে মার্কেন্টাইল ব্যাংকের ১৫১তম ‘মোল্যার হাট শাখা’র উদ্বোধন 

মোল্যার হাটে মার্কেন্টাইল ব্যাংক
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৬ মে, ২০২২
প্রিন্ট তারিখ: ২৪ সেপ্টেম্বর, ২০২৬

শরীয়তপুরের মোল্যার হাটে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের ১৫১তম শাখা আজ ২৬মে উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের চেয়ারম্যান মোরশেদ আলম এমপি প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী যুক্ত হয়ে মোল্যার হাট শাখার শুভ উদ্বোধন করেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোঃ কামরুল ইসলাম চৌধুরী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন।

মোল্যার হাট শাখার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের পরিচালক এম. এ খান বেলাল ও মোহাম্মদ আব্দুল আউয়াল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান, উপব্যবস্থাপনা পরিচালক শামীম আহম্মদ, হাসনে আলম এবং মু. মাহমুদ আলম চৌধুরী, সিএফও তাপস চন্দ্র পাল, পিএইডিসহ ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহী, কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিবর্গ।

মোল্যার হাট শাখায় আয়োজিত অনুষ্ঠানে আরও বক্তব্য দেন চরকুমারিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মোজাম্মেল হক মোল্লা, চরকুমারিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আলহাজ ফায়জুর রহমান মোল্লা ও পূর্ব ডামুড্যা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মাসুদ পারভেজ লিটন হাওলাদার। ব্যাংকের প্রিন্সিপাল অফিসার ও মোল্যার হাট শাখাপ্রধান মো. জাকির হোসেন অতিথিদের ধন্যবাদ জানিয়ে বক্তব্য দেন।

মার্কেন্টাইল ব্যাংকের মোল্যার হাট শাখার ঠিকানা- আলী মিয়া মোল্যা সুপার মার্কেট, মোল্যার হাট, ইউনিয়ন-চরকুমারিয়া, থানা-সখিপুর, জেলা-শরীয়তপুর।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: desh.shamachar@gmail.com
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬