Logo

কাট্টলী টেক্সটাইলের বোর্ড সভা ৩১ মে

কাট্টালি টেক্সটাইল
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৬ মে, ২০২২
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি কাট্টালি টেক্সটাইল লিমিটেডের পরিচালনা পর্ষদের সভার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ৩১ মে বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে কোম্পানিটির পর্ষদ সভা।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির ৩১ মার্চ,২০২২ তৃতীয় প্রান্তিকের সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে সভায়। কাট্টালি টেক্সটাইল লিমিটেডের পরিচালনা পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি। আগের প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছিল ৩৯ পয়সা।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬