Logo

আবারো ২ শতাংশ সার্কিট ব্রেকার

চেক জটিলতার অবসান
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৫ মে, ২০২২
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

বৃহস্পতিবার থেকে আবারো ২ শতাংশ সার্কিট ব্রেকার কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা। দীর্ঘ কয়েক মাস ধরে পতনের ধারা অব্যাহত রয়েছে দেশের শেয়ারবাজারে।

আব্যাহত দর পতনে পুঁজি হারিয়ে নি:স্ব হচ্ছেন বিনিয়োগকারীরা। আর তাই ধারাবাহিক পতন ঠেকাতে নতুন সার্কিট ব্রেকার ২ শতাংশ বৃহস্পতিবার থেকে কার্যকর করবে বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। তবে শেয়ার দর বাড়ার সীমা অপরিবর্তিত থাকবে।

বুধবার (২৫ মে) বিএসইসির চেয়ারম্যানের স্বাক্ষরিত এক আদেশে এই নির্দেশনা দেয়া হয়।

চিঠিতে বলা হয়, সিকিউরিটিজের ধারা ২০এ দ্বারা প্রদত্ত ক্ষমতা প্রয়োগে এবং বিনিময় অধ্যাদেশ ১৯৬৯ (১৯৬৯ সালের অধ্যাদেশ নং XVII), বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এতদ্বারা ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ লিমিটেড (সিএসই) নিম্নগামী মূল্য পরিবর্তন সীমা (সার্কিট ব্রেকার) ৫% (পাঁচ শতাংশ) এর পরিবর্তে ২% (দুই শতাংশ) আগের ট্রেডিং দিনের বন্ধ মূল্যের উপর ভিত্তি করে কার্যকর করতে হবে।

এর আগে চলতি বছরের ২০ এপ্রিল এক আদেশে, সার্কিট ব্রেকারের নিম্নসীমা ২ শতাংশ থেকে বাড়িয়ে ৫ শতাংশ করা হয়।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬